মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মো. লালচাঁন ওরফে আশা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মো. লালচাঁন ওরফে আশাকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লালচাঁন ওরফে আশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ