​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

ফুলপুরে ভোররাতে যৌথ অভিযানে সিএনজি থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার


 প্রতিবেদক: , জেলা প্রতিনিধি — জামান মিয়া 


ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া এলাকায় বুধবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।


স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ভেতরের এলাকায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরের দিকে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে যৌথ বাহিনী। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে সিএনজির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


অভিযানের সময় চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও সিএনজি ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

 


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.