নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ প্রতিনিধ,জামান মিয়া
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আশিয়া পাঁচকাহানিয়া এলাকায় চলন্ত বাসের ধাক্কায় জেসমিন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জেসমিন তার আত্মীয় শাজাহানের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে আশিয়া পাঁচকাহানিয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই শিশুটির বাবা মোঃ নজরুল ইসলাম তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে জেসমিনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিচয়
জেসমিন (৮)
পিতা: মোঃ নজরুল ইসলাম
গ্রাম: আশিয়া পাঁচকাহানিয়া
ইউপি: পয়ারী
থানা: তারাকান্দা
জেলা: ময়মনসিংহ


কোন মন্তব্য নেই: