তারাকান্দায় জাতীয় যুব দিবস পালিত, সাত দিনব্যাপী কর্মসূচি

 মোঃ জহিরুল ইসলাম

 তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধি 

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ,এই প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বর্ণাঢ্য যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তারাকান্দার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ আনিছুর রহমান,স্থানীয় যুবক-যুবতীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


দিবসটি উপলক্ষে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২ নভেম্বর সকাল ১১টায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা, ৩ নভেম্বর সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি, ৪ নভেম্বর সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৫ নভেম্বর বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, ৬ নভেম্বর সকাল ১১টায় প্রীতি ক্রিকেট ম্যাচ এবং ৭ নভেম্বর সকাল ১০টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ