ধনবাড়ীতে ৫২ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার


 

সৈয়দ সাজন আহমেদ রাজু, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে ধনবাড়ী উপজেলার কেরামজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন (২০) ও হুমায়ুন কবির (৪৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে হেলাল উদ্দিন (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ধনবাড়ীর সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ও কারবার ঠেকাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ