নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর তুরাগে দুই কেজি গাঁজাসহ শামীম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার এসআই আরিফুল ইসলাম রানা সঙ্গীয় ফোর্স নিয়ে নলভোগের রূপসী বাংলা মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই কেজি গাঁজাসহ শামীমকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার শামীম কুমিল্লা জেলার বামনপাড়া থানার চণ্ডিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকার কাশেম হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশের দাবি, শামীম দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 মন্তব্যসমূহ