লালমনিরহাট জেলার আদিতমারী থানায় চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট মহোদয়।


 লালমনিরহাট জেলা প্রতিনিধি 

রওশন বাবু 

০১৭২৫১৯২৪২৪


লালমনিরহাট জেলার আদিতমারী থানা কম্পাউন্ডে অদ্য ০৮/০৯/২০২৬ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় আদিতমারী থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে চৌকিদারি প্যারেড গ্রহণ করেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট।


প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করার নির্দেশনা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন জনাব নাজমুস সাকিব সজিব, অফিসার ইনচার্জ, আদিতমারী থানা এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ