ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

মোঃ আরিফুল ইসলাম মুরাদ
সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলার সংবাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার

নেত্রকোণা, ৫ সেপ্টেম্বর ২০২৬: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেত্রকোণা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জামিয়া হোসাইনিয়া মালনী মাদরাসায় উলামায়ে কেরামের পরামর্শ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও শায়খুল হাদীস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। এছাড়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিববুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মোহাম্মদ হাফেজ্জী, মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা মুশাররফ হোসাইন, মাওলানা ইউনুস সুতারপুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরে কেন্দ্রীয় মুরুব্বিদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নেত্রকোণা জেলা ইত্তেফাকুল উলামার নতুন কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা মোহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জী ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।

উপদেষ্টা পরিষদ

১. হযরত মাওলানা জিয়াউদ্দীন (দা.বা.)
২. হযরত মাওলানা ইউসুফ সুতারপুরী (দা.বা.)
৩. হযরত মাওলানা মুফতি তাহের কাসেমী (দা.বা.)
৪. হযরত মাওলানা আবুল কাসেম (দা.বা.)
৫. হযরত মাওলানা সিরাজুল ইসলাম (দা.বা.)
৬. হযরত মাওলানা হাফেজ দেলাওয়ার হোসাইন (দা.বা.)
৭. হযরত মাওলানা আব্দুল মতিন (দা.বা.)

কার্যকরী কমিটি

সভাপতি: মাওলানা আব্দুল কাইয়ুম (দা.বা.)
সাধারণ সম্পাদক: মাওলানা খালিদ সাইফুল্লাহ
সাংগঠনিক সম্পাদক: মুফতি জাকারিয়া সুতারপুরী
প্রচার সম্পাদক: মাওলানা রুহুল আমীন নগরী

সংগঠন সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ