রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে বীরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি।
অনুষ্ঠানে বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বর্ণনা তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, অন্যতম নির্বাহী সদস্য ও পৌরসভার মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ইউনিয়ন সভাপতি নুর আলম মাস্টার, ইব্রাহিম আলী, ফেরদৌস হোসেন মন্ডল, যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এছাড়াও ইউনিয়ন সভাপতি আব্দুল কাদের মাস্টার, জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম মাজু, মমতাজুল ইসলাম তাজু, রেজাউল করিম মনি, কৃষক দলের সহ-সভাপতি লাইসুর রহমান লিপু, ইউনিয়ন সভাপতি আলিমুদ্দিন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস গণমাধ্যমকর্মীদের জানান, গত ১ সেপ্টেম্বর জেলাপর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে নেতাকর্মীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করায় বীরগঞ্জে ছয় দিন পর এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ