রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলীর সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নির্বাহী সদস্য বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


কোন মন্তব্য নেই: