রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নির্বাহী সদস্য বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্য চাষীরাও উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বীরগঞ্জে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার কথা জানান সংশ্লিষ্টরা।


কোন মন্তব্য নেই: