​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

বীরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

বীরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জ কলেজ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এর আগে আয়োজিত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের পরিচালক রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.