মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে তাঁদের কাছে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়।
শনিবার দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাত সদস্যবিশিষ্ট নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি।
আলোচনা সভায় বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, নাচোল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাচোল উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয় এবং তাঁদের হাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয়।

0 মন্তব্যসমূহ