কালিয়াকৈরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর ফুটবল খেলার মাঠে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রঘুনাথপুর ফুটবল খেলার মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরি এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. সামান উদ্দিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. নাসির উদ্দিন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, টিপু, পারভেজ আহমেদ, রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টে মধ্যপাড়া ইয়ংস্টার ক্লাব ও এআরবি ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় এআরবি ফুটবল একাডেমির খেলোয়াড় আকাশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ