মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন প্রধান আলোচনার বিষয় কে হতে যাচ্ছেন নতুন পৌর পিতা। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় সমাজসেবক আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক এর নাম।
স্থানীয় সূত্র জানায়, আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে রয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণের মাঝে গভীর আস্থা অর্জন করেছেন। দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্কের কারণে তিনি পৌরবাসীর নিকট অত্যন্ত জনপ্রিয়।
মনোনয়ন প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক জানান, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি পৌরসভাকে একটি মডেল ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবো। আমি পৌরবাসীসহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।"
পৌরবাসীর ধারণা, আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিককে বিএনপি মনোনয়ন দিলে একটি শক্তিশালী প্রতিদ্বন্দিতা হবে এবং তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এলাকার যুবসমাজ ও প্রবীণরা তাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন।

0 মন্তব্যসমূহ