রফিক বিশ্বাস।।
ময়মনসিংহের তারাকান্দায় মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তালদিঘি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড নজরুল ইসলাম ইসমাইল,মোখলেছুরজ্জামান মুকুল,তারেক রহমান যুব পরিষদ সভাপতি এ এইচ এম রফিক,ওলামা দলের সভাপতি আতিকুল ইসলাম,ছাত্রদলের সদস্য সচিব নিশাত আহমেদ সাদ্দাম। খেলা সঞ্চালনায় ছিলেন তারাকান্দা উপজেলার ক্রিড়া সংস্থা সদস্য সচিব আলমগীর হোসেন রকি। উদ্বোধনী খেলায় কাকনি একাদশ বনাম বানিহালা ইউনিয়ন একাদশ।

0 মন্তব্যসমূহ