আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
মোবাইল: ০১৭১৭৭৭৬৯৭২
নীলফামারী জেলার টেক্সটাইল এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০টির অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি ও বিভিন্ন স্পটে ব্যাপক চিরুনি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অপরাধ গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে ৫০টির অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি এবং মাদক ক্রয়-বিক্রয়ের বিভিন্ন স্পটে অভিযান চালানো হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এ বি এম ফয়জুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশ লাইন্সের চৌকস সদস্যরা এ চিরুনি অভিযানে অংশগ্রহণ করেন।
রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের সামগ্রীসহ একজন মাদকসেবী এবং একটি মাদক মামলার একজন পলাতক আসামিকে আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চিরুনি অভিযানে নীলফামারী ও সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী থানার অফিসার ইনচার্জ, ডিবির ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের এ ব্যাপক চিরুনি অভিযান স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে তাদের সুদৃঢ় অবস্থান এবং সর্বদা সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাদককে না বলুন।
মাদক বা অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করুন।
#নীলফামারী #চিরুনি_অভিযান #মাদকবিরোধী_অভিযান #জেলা_পুলিশ #অপরাধ_সংবাদ #দেশের_জনপদ

0 মন্তব্যসমূহ