মৌনতার নীল কাব্য



আশিক খান নিতু

-সাংবাদিক কবি সাহিত্যিক।


তোমার অনুভবের আলোয় কেটে যায় আমার আস্ত একটা দিন,ইচ্ছেডানারা ব্যাকুল হয়ে উড়ে বেড়ায় তোমার হৃদয়ের দ্বারপ্রান্তে—

এক প্রবল, অতৃপ্ত আকুতি নিয়ে।


তুমি কি কখনো তা অনুধাবন করতে পারো?

কতটা গভীর ব্যাকুলতায় জড়িয়ে থাকে আমার এই নীরবতা,আমার এই বলতে না পারা সহস্র শব্দ!


যখনই প্রবল ইচ্ছে নিয়ে সেই না-বলা অনুভূতি ব্যক্ত করতে যাই,

অমনি বুকের ভেতর এক অদ্ভুত কম্পন জাগে, হৃদয় ধড়ফড় করে ওঠে।


আমি তো সেই অবদমিত ইচ্ছের এক ব্যর্থ প্রেমিক,

যে তার তীব্র অনুরাগ প্রকাশ করতে না পেরে—মনের সব না-বলা কথা হৃদয়ের মণিকোঠায় একান্তে বন্দি করে রেখেছে।


হয়তো কোনোদিন এই পুঞ্জীভূত দীর্ঘশ্বাস অক্সিজেনের বাষ্প হয়ে জমতে জমতে—

একদিন নিজের ভেতরেই নিজে বাষ্পীভূত হয়ে যাবে,


আর আমি একাকী গুমরে মরবো আমার নিজস্ব এক ধ্বংসস্তূপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ