আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে দায়িত্বপূর্ণ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এবং চোরাইপথে আসা গবাদিপশুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বিজিবির হিসেব অনুযায়ী, উদ্ধারকৃত এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত নিরাপত্তা সুসংহত রাখতে এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ