​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

বিজয়নগরে নতুন সাজে ফিরলো ‘ফুচকার আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’


 তাছলিমা খন্দকার নুশরাত, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন পর নতুন সাজে আবারও যাত্রা শুরু করেছে জনপ্রিয় খাবারের ঠিকানা ‘ফুচকার আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’।

রেস্টুরেন্টটি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারের উত্তর পাশে, আলা দাউদপুর ফুলতলী মোড়ে অবস্থিত। নতুন করে সাজানো হয়েছে পুরো রেস্টুরেন্টটি। রাতের বেলায় রঙিন লাইটিং, খোলামেলা পরিবেশ ও মনোরম সাজসজ্জার কারণে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য এটি হয়ে উঠেছে আকর্ষণীয় একটি স্থান।

এখানে পাওয়া যাচ্ছে মুখরোচক ফুচকা ও চটপটির পাশাপাশি বিভিন্ন ধরনের চাইনিজ খাবার। খাবারের স্বাদ ও বৈচিত্র্যের পাশাপাশি সুন্দর পরিবেশও ক্রেতাদের আকৃষ্ট করছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৌহানুর রহমান সৌখিন বলেন, “সবার সহযোগিতায় আমরা নতুনভাবে আবার শুরু করেছি। পরিবার-পরিজন নিয়ে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি।”

স্থানীয় খাবারপ্রেমীরা আশা করছেন, নতুন সাজে ‘ফুচকার আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’ বিজয়নগরের মানুষের জন্য বিনোদন ও খাবারের পাশাপাশি নতুন একটি আড্ডার কেন্দ্র হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.