​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
নিউইয়র্কে সফররত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্টের সিলেটের সভাপতি প্রখ্যাত চিকিৎসক ডা. মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মন্নান এবং আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্টের সভাপতি ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. মইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মন্নান, আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস এবং বোস্টন থেকে আগত ডা. শাফা খান বিল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট নিউইয়র্কের সভাপতি এমাদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

সভা শুরুর আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে সংগঠনের নিউইয়র্কের আজীবন সদস্য ও সাবেক সিলেট পৌর কমিশনার মরহুম ফখরুল ইসলাম খান, অ্যাডভোকেট আখতারউল ইসলাম, নাজিম উদ্দিনসহ প্রবাসে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করা হয়।

সংগঠনের ট্রাস্টি ও সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দীন স্বাগত বক্তব্যে ২০১৬ সালে সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন কার্যক্রম, স্মারকগ্রন্থ প্রকাশনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। তিনি দেশে-বিদেশে সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের সভাপতি আলী ইমাম শিকদার, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রাজনৈতিক ও লিগ্যাল কনসালটেন্ট উকিল মুজিবর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক ও জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক গাজী শামসুদ্দিন, সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়ামিন রশীদ, আব্দুল মালেক খান লায়েক, মামুন আহমদ, মোজাফফর আহমেদ, কাদির বক্স ও জামাল উদ্দিন আহমদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট মুক্তিযুদ্ধের পক্ষের সবার জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে মুক্তভাবে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, স্বাধীনতার নিউক্লিয়াস গঠন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন ও মহান মুক্তিযুদ্ধ—এসবই বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনও এ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ন্যূনতম জাতীয় ইস্যুর ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর বিকল্প নেই। দেশ, জনগণ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অগ্রাধিকার দিতে হবে। স্বাধীনতা ও গণঅভ্যুত্থান বারবার আসে না। তাই জাতীয় অর্জনকে সমুন্নত রাখতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তারা।

তারা বলেন, ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করে রাষ্ট্র ও দলের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। দেশের স্বার্থে ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনায় সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে নৈশভোজে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবর: আইবিএননিউজ

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.