​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

সৌদি আরবে মুদ্রাস্ফীতি বেড়ে ১.৮ শতাংশ, আবাসন ভাড়ায় সবচেয়ে বেশি চাপ


 . লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবে বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি। এ খাতে বার্ষিক দাম বেড়েছে ৪.২ শতাংশ

এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ ছিল প্রকৃত আবাসন ভাড়া ৪.৩ শতাংশ বেড়ে যাওয়া। সামগ্রিক বার্ষিক মুদ্রাস্ফীতিতে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের অবদান ছিল সবচেয়ে বেশি—প্রায় ০.৮ শতাংশ পয়েন্ট

এদিকে ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক সুরক্ষা ও অন্যান্য পণ্য ও সেবার দাম এক বছরে ২.৯ শতাংশ বেড়েছে। এর পেছনে অন্যতম কারণ অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর দাম ১১.১ শতাংশ বৃদ্ধি। এর মধ্যে গয়না ও ঘড়ির দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ

বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতি খাতেও দাম বেড়েছে ২.৪ শতাংশ। বিশেষ করে ছুটির প্যাকেজ ও অফারের দাম ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া খাদ্য ও পানীয়ের দাম ১.৫ শতাংশ এবং পরিবহন খরচ ১.৪ শতাংশ বেড়েছে।

তবে কিছু খাতে মূল্য কমেছে। আসবাবপত্র, গৃহস্থালীর সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় গৃহ রক্ষণাবেক্ষণের খরচ গত বছরের তুলনায় ০.৫ শতাংশ কমেছে। একই সময়ে পোশাক ও জুতার দাম কমেছে ০.৪ শতাংশ

মাসিক হিসাবেও বেড়েছে মূল্য

২০২৬ সালের জুনের তুলনায় জুলাইয়ে সৌদি আরবের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ০.২ শতাংশ বেড়েছে।

এ সময়ে আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতের দাম মাসিক ভিত্তিতে ০.৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে—৭.১ শতাংশ

রেস্তোরাঁ ও আবাসন সেবার দাম মাসিক ভিত্তিতে ০.৫ শতাংশ, বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতির দাম ০.৪ শতাংশ এবং পরিবহন খরচ ০.২ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক সুরক্ষা ও অন্যান্য পণ্য ও সেবার দাম আগের মাসের তুলনায় ১ শতাংশ কমেছে। একই সময়ে আসবাবপত্র, গৃহস্থালীর সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় গৃহ রক্ষণাবেক্ষণের খরচ কমেছে ০.১ শতাংশ

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.