নিজস্ব প্রতিবেদক: কাজী মাহবুব আলম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ (খৈয়ম)-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।
রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে সংস্কৃতি প্রতিমন্ত্রী পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিয়া।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতির বিকাশ এবং সাংবাদিকতার প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের নেতৃবৃন্দ চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন ও সাংবাদিকতার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি মো. শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি মো. জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মানিক ও মো. এম. এ. নাঈম, সহ-সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরুপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. সোলাইমান এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নাহিদা নাজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই: