তাঁরাদের মাখামাখি তাছলিমা আক্তার মুক্তা


 রাতের গায়ে চাঁদের আলোয় 

তাঁরাদের মাখামাখি  , 

ভোরের আলো ফোটলে পরে 

পাখিরা মেলে আঁখি  । 


প্রভাত ফেরির স্নিগ্ধ ছায়ায় 

ফুলের সুভাষ মেখে , 

ভোরের দোয়েল ডানা মেলে 

আল্লাহ নাম ডেকে  । 


ও পাখিরা যাচ্ছো কোথায়  

কোন পরীদের দেশে ? 

যা-ও না আমায় একটু বলে

  মিষ্টি করে হেঁসে  । 


নামাজ পড়ে আসছি আমি  

যাবো তোমার সাথে  , 

খেলাধুলার সময় আজকে 

আছে আমার হাতে  । 


নিবে কি গো মিষ্টি পাখিরা 

নীল পরীদের দেশে ?   

সবাই মিলে করবো খেলা 

একসাথে ভালোবেসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ