​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক পিস ভারতীয় ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. জমির উদ্দীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক জমির উদ্দীন পিরোজপুর গ্রামের মো. বিশু আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে এক পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি TVS Metro 100cc মোটরসাইকেল জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটকের ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.