​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

ময়মনসিংহ বাইপাসে গ্যাসের তীব্র সংকট, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির দীর্ঘ লাইন


 

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ বাইপাস এলাকায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক ও যাত্রীরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক গাড়ি প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকেই ময়মনসিংহ বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য হাজার হাজার গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চালকদের অভিযোগ, গ্যাসের সংকটের কারণে স্বাভাবিকভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় গ্যাস না পাওয়ায় তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে গ্যাস সংকটকে কেন্দ্র করে বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

একজন সিএনজি চালক বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কখন গ্যাস পাব, তার কোনো নিশ্চয়তা নেই। প্রতিদিন এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে আয় কমে যাচ্ছে, আবার যাত্রীদেরও দুর্ভোগ হচ্ছে।”

যাত্রীরা বলছেন, গ্যাসের সংকট দীর্ঘ হলে এর প্রভাব সরাসরি গণপরিবহনে পড়ছে। গাড়ির সংকট ও জ্বালানি খরচ বেড়ে যাওয়ার অজুহাতে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।

চালক ও যাত্রীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করে সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.