আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আকাশ (২৫), পিতা- মোঃ আব্দুল মান্নান, সাং- চাঁনপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর।
২. মোঃ খলিল মিয়া (৪৫), পিতা- মৃত আরাজি উদ্দিন, সাং- আরাজি তামপাট, থানা- তাজহাট, রংপুর মহানগর।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৫টা ১৫ মিনিটে মাহিগঞ্জ থানাধীন খোর্দ্দ রংপুর এলাকায় মাহিগঞ্জ কলেজ রোড সংলগ্ন জনৈক মোঃ শাহীনের দোকানের সামনে অভিযান চালিয়ে আকাশ ও খলিল মিয়াকে গ্রেফতার করা হয়।
এছাড়া ৩. মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), পিতা- মৃত আকবর আলী, সাং- ধুমখাটিয়া, থানা- মাহিগঞ্জ, রংপুর মহানগরকে ২৩ আগস্ট ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১১টার দিকে মাহিগঞ্জ থানাধীন তালতলা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ৩ আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীতে অপরাধ প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্যসমূহ