ময়মনসিংহের ত্রিশালে তিন শতাধিক শিক্ষার্থীকে ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদান


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গ্রামীণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিমেক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার ৪০টি স্কুল ও কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়ায় সিমেক পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ওমর ফারুকসহ ফাউন্ডেশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মাঝে সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সরদার মো. শাহীনের রচিত ‘হারানো শৈশব; কুড়ানো সেই সব’ এবং সদ্য প্রকাশিত ‘তখনো শান্তা কাঁদেনি’ বই দুটি বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ প্রদানের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং তাদের মধ্যে সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ গঠন এবং ভবিষ্যতে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা জাগিয়ে তোলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ