বীরগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন


 

রনজিৎ সরকার রাজ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুর কাছে হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

এখন থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বীরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্বও পালন করবেন সোহাগ বাবু।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নবাগত পৌর প্রশাসক সোহাগ বাবুকে ফুল দিয়ে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বীরগঞ্জ পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্বের সূচনা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ