মো. লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি।
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA Terminal 1 ও Terminal 2) মাধ্যমে মোট ১০৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, ২ জন ছেলে শিশু ও ২ জন মেয়ে শিশু রয়েছে।
তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ভিয়েতনাম ও লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্তি, ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে পরিবারের সদস্য ও নিজ নিজ নিয়োগকর্তার সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে প্রবাসীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীকে নিজেদের ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বৈধতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে হবে এবং দেশটির প্রচলিত আইন মেনে চলতে হবে।
প্রবাসীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে বৈধ কাগজপত্র সংরক্ষণ ও ইমিগ্রেশন আইন মেনে চলার বিকল্প নেই।

0 মন্তব্যসমূহ