দিনাজপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ প্রক্রিয়ার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা প্রতারণার সুযোগ নেই।
তিনি নিয়োগপ্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানান। পাশাপাশি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে কোনো ব্যক্তি বা দালালের সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক করেন।
পুলিশ সুপার আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেক প্রার্থী নিয়োগের সুযোগ পাবেন। তাই চাকরি পাওয়ার আশায় কারও প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করে নিজ যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ