ময়মনসিংহ নগরীতে বিজয়া দশমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত



মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) নগরীর দুর্গাবাড়ী এলাকায় আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেন। এ সময় উৎসবমুখর পরিবেশে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে।

বিজয়া দশমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। দুর্গাপূজার সমাপনী দিনে প্রতিমা বিসর্জন ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

ময়মনসিংহ নগরীতে বিজয়া দশমীর এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির চর্চায় এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ