মাদক নির্মূল ও যানজট নিরসনে জিরো টলারেন্স: ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


​ফুলপুর (ময়মনসিংহ) সংবাদ দাতা 


ময়মনসিংহের ফুলপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন ক‌ক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।

​সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূল, প্রধান প্রধান সড়কে যানজট নিরসন, ইভটিজিং ও চুরি-ছিনতাই রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, "উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ পৌর শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"

​ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​এ সময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ