শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১



মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হক (২৬) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের সাদিকুলের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় রুবেল হককে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।


আটক রুবেল হক উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তাঁর ডাকঘর মোল্লাটোলা।


এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।


তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ