আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
মোবাইল: ০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা Cash-In/Cash-Out এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথাগামী জিএল রোডে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
অভিযানকালে মোবাইল ফোনে SMS Monitor এবং MFS বিকাশ এজেন্ট সিম (০১*******৭৭) ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা Cash-In/Cash-Out এবং অনলাইন জুয়া খেলার সময় মোঃ রাজিব কুমার অধিকারী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিব কুমার অধিকারী রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামাল কাছনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম সন্তোষ কুমার অধিকারী এবং মাতার নাম সুর্বনা অধিকারী।
উদ্ধার করা আলামত
১. Coolpad ব্র্যান্ডের X100 K15 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
২. Realme C53 (RMX3762) মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, বেটিং, সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

0 মন্তব্যসমূহ