মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে ‘ঈদে আজম’কে স্বাগত জানিয়ে চট্টগ্রামের হালিশহরে স্বাগত সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা, হালিশহর থানা শাখার মা-বোনদের উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হালিশহর থানা শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি, সুন্নী শিশু কাফেলার সদস্য এবং দূর-দূরান্ত থেকে আগত নবীপ্রেমিক মা-বোনেরা অংশ নেন। অনুষ্ঠানে শানে রেসালাত সংগীত পরিবেশনের পাশাপাশি ঈদে আজমের তাৎপর্য ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মহান আল্লাহর পক্ষ থেকে সমগ্র মানবমণ্ডলীর জন্য রহমত, সত্যের আলো ও মুক্তির উৎস হিসেবে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম। তাঁদের বক্তব্যে ঈদে আজমকে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং সত্য, সুবিচার, মানবতা, অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার চেতনা হিসেবে তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রিয়নবীর আদর্শ ও রেসালাতের সঙ্গে জীবনকে সম্পৃক্ত করাই ঈদে আজমের মূল শিক্ষা। তাঁরা বস্তুবাদী, নাস্তিক্যবাদী ও জুলুম-শোষণের ধারার পরিবর্তে সত্য, ন্যায়, মানবতা ও অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা ঈদে আজমের আকিদাগত ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বলেন, এটি ঈমানি চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। একই সঙ্গে তাঁরা ‘মিলাদ’ শব্দের পরিবর্তে ‘ঈদে আজম’ শব্দ ব্যবহারের পক্ষে তাঁদের সাংগঠনিক ও ধর্মীয় অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মানবতার শান্তি, কল্যাণ ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও সালাতু সালাম অনুষ্ঠিত হয়।
নিবেদক:
হাজেরা আকতার মাহি
সম্পাদক, চট্টগ্রাম জেলা হালিশহর থানা শাখা


কোন মন্তব্য নেই: