​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত নয়নী হত্যা মামলার এক নম্বর আসামি রইশুদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি রইশুদ্দিন আহম্মেদ। এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, নিহত নয়নী খাতুন (১৫) দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার আলহাজ রইশুদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ১ জুন ২০২৬ তারিখে তার মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচারের চেষ্টা করা হলেও পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহত নয়নীর দাদি মোসা. আকলিমা শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ মামলাটি রেকর্ড করে তদন্ত শুরু করে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, রইশুদ্দিন আহম্মেদের নাতি নোমান আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রইশুদ্দিনের আরেক মেয়ে জ্যোতির বাড়িতে গৃহকর্মী হিসেবে নয়নী অবস্থান করায় নোমান আলীর ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। এ সুযোগে অসহায় ও এতিম কিশোরী নয়নীকে নোমান আলী শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়। পরে নয়নী গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করতে অস্বীকৃতি জানায়। এরপর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৯ জুন সকালে অভিযুক্ত নোমান আলীকে মোহনবাগ এলাকায় তার নানার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.