​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহে জোর প্রস্তুতি, সার্কিট হাউজ মাঠে তৈরি হচ্ছে বিশাল স্টেজ


 ময়মনসিংহ প্রতিনিধি —জামান মিয়া 


আগামীকাল ২৭ তারিখ ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধান কর্মসূচিকে ঘিরে সার্কিট হাউজ মাঠে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সকাল থেকে মাঠজুড়ে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় দ্রুতগতিতে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ ও দর্শকসারির অবকাঠামো।


জানা গেছে, নেতাকর্মী ও সমর্থকদের ঢল সামাল দিতে মাঠে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সাউন্ড সিস্টেম, ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জা। পাশাপাশি অতিথিদের বসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির দায়িত্বশীলরা।


এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা ময়মনসিংহে আসতে শুরু করেছেন। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে দেখা গেছে প্রচার-প্রচারণা এবং সাজসজ্জার আয়োজন।


কর্মসূচিকে ঘিরে সার্কিট হাউজ মাঠ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সব মিলিয়ে আগামীকালের অনুষ্ঠানকে সফল করতে ময়মনসিংহে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.