​ব্রেকিং নিউজ

দেশের জনপদ সংবাদ

test

দিনাজপুরের বীরগঞ্জে ৪,৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডালাগ্রাম এলাকার মো. মামুন আলীর স্ত্রী মোছা. জুঁই আক্তারকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্বামীর বাসা থেকে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এরপর আটক জুঁই আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে তার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আবুল হোসেনের বাসা থেকে আরও ৪ হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল। বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (ওসি চার্জ) মো. জাহাঙ্গীর বাদশা রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ডালাগ্রাম এলাকার মো. মামুন আলীর স্ত্রী মোছা. জুঁই আক্তারকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্বামীর বাসা থেকে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এরপর আটক জুঁই আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে তার বাবার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে আবুল হোসেনের বাসা থেকে আরও ৪ হাজার ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল।

বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (ওসি চার্জ) মো. জাহাঙ্গীর বাদশা রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.